শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-২ ব্লকের গৌরা গ্রামপঞ্চায়েত এলাকার একটি হাইস্কুলের অষ্টম শ্রেণির কয়েক জন ছাত্রীর একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র সমালোচনার ঝড় বইছে। শিক্ষক দিবসের দিন স্কুলের বাথরুমের সামনে ভিডিওটি তোলা হয়েছিল বলে জানা গিয়েছে। ভিডিওটিতে কয়েক জন ছাত্রী আপত্তিকর অঙ্গভঙ্গি ও অনুপযুক্ত ভাষা ব্যবহার করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে ভিডিওটি পাঠানো হয়েছিল। তিনি ছাত্রীদের শনাক্ত করে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এ নিয়ে সোমবারই স্কুলে জরুরি বৈঠকের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। বৈঠকে ওই ছাত্রীদের অভিভাবকদেরও ডাকা হবে বলে জানা গিয়েছে।
ছাত্রীদের ভাইরাল ভিডিও






