এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সিভিকের মৃত্যু

Published on: September 5, 2026 । 11:14 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল:
ফের এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এল দাসপুরে। মৃতের নাম মানস সাউ (৩৮)। তাঁর বাড়ি দাসপুর থানার অন্তর্গত আজুড়িয়া এলাকায়। প্রায় তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় ঘাটাল মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, ২০১৩ সালের অক্টোবর মাসে রাজ্যে প্রথম সিভিক ভলান্টিয়ার নিয়োগ শুরু হওয়ার সময় থেকেই দাসপুর থানায় কাজ করছিলেন মানস। দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে তাঁর। দুই ছেলের মধ্যে একজনের বয়স ১৩ বছর এবং অপরজনের মাত্র ৪ বছর। মানসের অকাল মৃত্যুতে কার্যত দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি। দীর্ঘ কর্মজীবনে সহকর্মীদের কাছেও তিনি ছিলেন পরিচিত মুখ।
উল্লেখযোগ্যভাবে, গত প্রায় দুই মাসের মধ্যে দাসপুর থানার তিনজন সিভিক ভলান্টিয়ারের বিভিন্ন ঘটনায় মৃত্যু হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।