সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ,ঘাটাল:চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা। ২ আগষ্ট রবিবার গভীর রাতে হরিরামপুর পশ্চিম পাড়ায় সুজিত দাসের বাড়ির মনসা মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ধরে অপরাধীদের ধরতে জাল বিছায় পুলিশ। চন্দ্রকোনা থেকে একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের থেকে বেশ কিছু রূপোর গহনা সাথে কাঁসার বাসন উদ্ধার হয়েছে। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায়। পুলিশের ধারণা ধৃতের থেকে তার সহকারীর হদিস মিলতে পারে।
চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা






