এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিভিন্ন দাবিতে BLTদের ডেপুটেশন

Published on: August 31, 2026 । 9:17 PM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিয়মিত সম্মানিক প্রদান, আইডি নম্বর ও পরিচয়পত্র-সহ একাধিক দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকের ব্লক লেভেল ট্রেনার (BLT)-রা জেলা প্রজেক্ট অফিসারের কাছে ডেপুটেশন দিলেন। বিএলটিদের মধ্যে মৌমিতা ঘোষ, আবন্তীরানি সামন্ত জানান, গ্রামীণ জীবিকা ও স্বনির্ভর গোষ্ঠীভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের অনেককেই নিয়মিত সম্মানিক দেওয়া হচ্ছে না। পাশাপাশি তাঁদের কোনও নির্দিষ্ট আইডি নম্বর বা সরকারি পরিচয়পত্রও নেই। ফলে কাজের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিএলটিদের দাবি, স্বনির্ভর গোষ্ঠী (SHG), গ্রাম সংগঠন (VO) এবং অন্যান্য সম্প্রদায়ভিত্তিক প্রতিষ্ঠানের সদস্যদের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য সংক্রান্ত কাজে তাঁরা দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। তাঁদের কাজের স্বীকৃতি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা। ডেপুটেশনে দ্রুত সমস্যাগুলি সমাধানের আবেদন জানানো হয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।