এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ছাত্রীর ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ে

Published on: August 29, 2026 । 12:21 PM

কেয়া মণ্ডল চৌধুরী,স্থানীয় সংবাদ ঘাটাল:বিদ্যাসাগরের জন্ম স্থান এবং বিদ্যাসাগরের নামাঙ্কিত বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওকে ঘিরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে স্কুলের শিক্ষিকা নবনীতা ঘোষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে ওই ছাত্রী। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। বিষয়টি পুলিশের কাছ পর্যন্ত পর্যন্ত পৌঁছেছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর পোস্ট করা সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওতে ওই শিক্ষিকার বিরুদ্ধে অবিলম্বে কোনও ব্যবস্থা না নিলে সে নিজেকে শেষ করে দেওয়ারও কথা বলেছে। পুলিশ স্কুলের সঙ্গে কথা বলে সমস্ত ঘটনার তদন্ত শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করছে।
ওই ভাইরাল ভিডিওতে ছাত্রীটি ঠিক কী বলেছে, এবার আমরা শুনে নেব…
এই ভিডিওটি সামনে আসার পর স্কুলের টিআইসি শ্রাবণী দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন…
তবে ছাত্রীটির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষিকা নবনীতা ঘোষ। তাঁর দাবি, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে, সেগুলির কোনও সত্যতা নেই বলেই দাবি করেছেন তিনি।
একদিকে ছাত্রীর অভিযোগ, অন্যদিকে শিক্ষিকার পাল্টা দাবি—সব মিলিয়ে ভাইরাল এই ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে অভিযোগের সত্যতা কতটা, তা তদন্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের পরই স্পষ্ট হবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।