এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু।

Published on: August 23, 2026 । 9:12 PM

বাবলু মান্না ও শ্রীকান্ত ভূঁইয়া স্থানীয় সংবাদ ঘাটাল: দাসপুরের যুবকের অস্বাভাবিক মৃ*ত্যু।যুবকের নাম সঞ্জয় দাস (৩০) ওরফে নাড়ু। ঘটনা দাসপুর থানার  পলাশপাই গ্রামে।জানা যায় গতকাল দুপুরে বাবা সঞ্জীব দাসের সঙ্গে সামান্য অশান্তি হয়। এরপরই ঘর থেকে নিখোঁজ ছিলেন সঞ্জয়। আজ সকালে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে মাঠের মাঝখানে একটি গাছ তলায় অস্বাভাবিক অবস্থায় তার দেহ উদ্ধার হয়।। স্থানীয়রা জানাচ্ছেন যুবকের শরীরের গলার বেশ কিছু অংশে পোড়া দাগ রয়েছে, এবং গলায় ওড়নার ফাঁ*স রয়েছে। প্রাথমিক অনুমান অ্যাসিড জাতীয় কোন জিনিস খাবার পর গলায় ওড়না ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেছে যুবক। প্রসঙ্গত সঞ্জয় নেপালে ফুলের কাজ করতো, বাড়িতে স্ত্রী চার বছরের এক ছেলে বাবা-মা রয়েছে।পুলিশের খবর দেয়া হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাবে বলে জানা গেছে

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি