এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে জোড়া মন্দিরে চুরি

Published on: August 23, 2026 । 2:47 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবিবার সকালে ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের  কামদেবপুর গ্রামে চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার রাতের অন্ধকারে ওই গ্রামের ঘোষ পাড়ার দুটি মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার দেশের শিব মন্দির এবং তারক ঘোষালের কালী মন্দির থেকে বেশ কিছু সামগ্রী খোওয়া গিয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে পিতলের গামলা, জয় ঘণ্টা এবং পুজো কাজে ব্যবহৃত বেশ কিছু বাসনপত্র।
রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই মন্দিরগুলিতে গেলে চুরির বিষয়টি প্রথম তাঁদের নজরে আসে। গ্রামের প্রাচীন দুটি মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি