এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অতিরিক্ত বৃষ্টিতে হঠাৎ বসে গেল তিনটি পাকা বাড়ি! আতঙ্কে পরিবার

Published on: August 22, 2026 । 10:09 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ,ঘাটাল: দাসপুর থানার ধর্মা গ্রামে অতিরিক্ত বৃষ্টির জেরে হঠাৎ বসে গেল তিনটি পাকা বাড়ি। বাড়িগুলি বসে গিয়ে মাঠের দিকে হেলে পড়েছে। পাশাপাশি গা ঘেঁষে থাকা মোট পাঁচটি বাড়ি নিয়েও তৈরি হয়েছে চরম আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌর হরি জানার তিনতলা বাড়ি-সহ গোপাল জানা, শীতল জানা, সমীর খাড়া ও শঙ্কর জানার দু’তলা পাকা বাড়িগুলি একে অপরের গা ঘেঁষে রয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা নিরাপদে অন্যত্র আশ্রয় নিয়েছেন। আতঙ্কে রয়েছেন বাড়ির বাসিন্দারা।
গৌর হরি জানা জানান, প্রায় আট বছর আগে বাড়িটি তৈরি করেছিলেন। কিছুদিন আগেই বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়। বাড়ির পিছনে একটি পুকুর ছিল। গত দু’দিন ধরে ধীরে ধীরে বাড়িটি বসতে শুরু করে। এরপরই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।