এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মিড-ডে মিলের বকেয়া ঘিরে স্কুলে তালা, বন্দি শিক্ষক-শিক্ষাকর্মীরা

Published on: August 20, 2026 । 8:03 PM

নিজস্ব সংবাদদাতা:মিড-ডে মিলের খাবার সরবরাহ করেও দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না ঘাটাল মহকুমার বিভিন্ন স্কুলের মুদি, সবজি ও ডিম বিক্রেতারা। সরকারি বরাদ্দ না আসায় ধার করেই এতদিন পড়ুয়াদের দুপুরের খাবারের ব্যবস্থা চালিয়ে যেতে হয়েছে স্কুলগুলিকে। কিন্তু মাসের পর মাস বকেয়া জমতে থাকায় এবার ক্ষোভ প্রকাশ্যে এল। বৃহস্পতিবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটি নেতাজি হাইস্কুল। বকেয়া টাকা পরিশোধ না হওয়ায় স্কুলের একটি ঘরে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালাবন্দি করে দেন কয়েকজন পাওনাদার ব্যবসায়ী। তাঁদের দাবি ছিল, দীর্ঘদিনের বকেয়া মেটানো না পর্যন্ত কাউকেই বাইরে যেতে দেওয়া হবে না। ঘটনার কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল দাসকর্মকার। তাঁর বক্তব্য, সরকারি বরাদ্দ না আসায় গত তিন মাস ধরে মুদি, সবজি ও ডিম সরবরাহকারীদের কোনও টাকা দেওয়া সম্ভব হয়নি। সেই বকেয়া নিয়েই ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা স্কুলের কর্মীদের তালাবন্দি করেছিলেন।
পরে আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শেষপর্যন্ত তালা খুলে দেন। ঘটনার কথা স্কুলের প্রশাসককেও জানানো হয়েছে বলে প্রধান শিক্ষক জানান।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি