এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রানিরবাজারে বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ, পুলিশের অভিযানে আটক যুগল

Published on: August 17, 2026 । 12:03 PM
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ
মৌমিতা দাঁ পেশায় বাচিক শিল্পী হলেও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। সংবাদ পাঠ তাঁর নেশা। এ ছাড়া মাঝেমধ্যে লিখতেও পছন্দ করেন।
📞 +919932954161 WhatsApp

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল থানার রানিরবাজার এলাকায় বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছিল এক দম্পতির বিরুদ্ধে। স্থানীয়দের বারবার আপত্তির পর রবিবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে এক যুগলকে আটক করল পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  স্থানীয়দের অভিযোগ, নিজেদের বাড়ির ঘর কয়েক ঘণ্টার জন্য যুবক-যুবতীদের ভাড়া দেওয়া হত। বিষয়টি নিয়ে প্রতিবেশীরা একাধিকবার আপত্তি জানালেও তাতে কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ। বহিরাগতদের নিজেদের অতিথি বলে পরিচয় দেওয়া হত বলেও দাবি স্থানীয়দের। রবিবার পাঁশকুড়া এলাকা থেকে এক তরুণী তাঁর সঙ্গীকে নিয়ে ওই বাড়িতে আসেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা বাড়িটি ঘিরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই যুগলকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আটক যুগল ওই পরিবারের সঙ্গে নিজেদের সম্পর্কের প্রমাণ দেখাতে পারেননি। টাকার বিনিময়ে ঘরটি ব্যবহার করার কথা তাঁরা জানিয়েছেন বলে পুলিশের দাবি। বাড়িটিতে সত্যিই মধুচক্রের কারবার চলত কি না এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।