এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গভীর রাতে সেতুর নীচে ভয়াবহ বাইক দুর্ঘটনা, আশঙ্কাজনক যুবককে উদ্ধার করলেন পথচারীরা

Published on: August 7, 2026 । 10:38 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: গভীর রাতে সেতুর নীচে ভয়াবহ পথ দুর্ঘটনা। রক্তাক্ত অবস্থায় এক বাইক আরোহীকে উদ্ধার করলেন কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার যোশাড় ব্রিজের নীচে। জানা গিয়েছে, দাসপুর থানার কুল্টিকুরির দুই যুবক রাজু বারিক, আশিস দোলুই ভিন রাজ্যে যাওয়ার জন্য ট্রেন ধরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই তাঁরা দেখেন, সেতুর নীচে এক যুবক বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। যুবকটির কান দিয়ে প্রবল রক্তপাত হচ্ছিল। রাজু বলেন, এই দৃশ্য দেখে আমরা আর গন্তব্যের দিকে এগিয়ে যাইনি, বরং তৎক্ষণাৎ ওই আহত যুবকের প্রাথমিক চিকিৎসার জন্য এগিয়ে যাই। যদিও আমাদের তাড়া ছিল তুবও জরুরি ভিত্তিতে প্রাথমিক শুশ্রূষার ব্যবস্থা করি।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আহত যুবক সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন এবং আঘাতের কারণে তিনি কোনও কথাই বলতে পারছিলেন না। পরিস্থিতি বেগতিক দেখে উদ্ধারকারী যুবকেরা তাঁর মোবাইল ফোনটি ব্যবহার করে আহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই আহত যুবকের পরিচয়ও জানা সম্ভব হয়। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে উদ্ধারকারীরা আহত যুবককে তাঁদের হাতে তুলে দিয়ে ট্রেনের উদ্দেশ্যে রওনা হন। শেষ পাওয়া খবর অনুযায়ী, গভীর রাতের এই দুর্ঘটনার জেরে ওই যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।