এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খোলা আকাশের নিচে শিশুদের খাবার রান্না, উনুনের ওপর ঝুঁকে গাছের ডাল! নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন

Published on: August 6, 2026 । 11:48 AM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল : দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া–২ গ্রাম পঞ্চায়েত এলাকার ২৩১ পটলা ধর্মসাগর এসসি পাড়া আইসিডিএস কেন্দ্রকে ঘিরে উঠেছে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত একাধিক প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রে শিশুদের জন্য খাবার খোলা আকাশের নিচে রান্না করা হচ্ছে। শুধু তাই নয়, রান্নার উনুনের ঠিক ওপরেই ঝুঁকে রয়েছে গাছের ডালপালা। ফলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি খাবারের স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। আইসিডিএস কেন্দ্রের কর্মী দোলন দোলই বলেন, বিগত কয়েক বছর ধরেই এভাবেই রান্না হচ্ছে। বিষয়টি নিয়ে আমারও খুব খারাপ লাগে। আমি একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেছি। ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিতেও বিষয়টি তোলা হয়েছিল। তারপরও কেন এখনও স্থায়ী সমাধান হয়নি, তা আমি জানি না। প্রশাসনের কাছে আমার আবেদন, শিশুদের স্বার্থে দ্রুত একটি স্থায়ী রান্নাঘরের ব্যবস্থা করা হোক।”স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের জন্য রান্নার ক্ষেত্রে ন্যূনতম নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তাঁদের আবেদন, দ্রুত একটি নিরাপদ ও স্থায়ী রান্নাঘর নির্মাণ করে সমস্যার স্থায়ী সমাধান করা হোক।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি