এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পথ দুর্ঘটনায় জখম দুই মোটরসাইকেল আরোহী

Published on: August 5, 2026 । 7:15 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ঘাটাল: বুধবার বিকেলে ঘাটাল–পাঁশকুড়া সড়কের কলোড়া বাসস্টপ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি মোটরসাইকেল। এই দুর্ঘটনায় দুই আরোহী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে পাঁচবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সাময়িক চাঞ্চল্যের পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।