এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চার বছরের শিশুকে জঙ্গলে নিয়ে গিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীর

Published on: August 3, 2026 । 1:27 PM

নিজস্ব সংবাদদাতা:বড়শি দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে চন্দ্রকোণা থানার রানিগঞ্জ এলাকায়। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, এনিয়ে লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
চন্দ্রকোণা থানার জামিরা এলাকার বাসিন্দা সাহেব দোলইয়ের চার বছরের ছেলে অনুপম দোলই গত সম্প্রতি তার মামা দীপক খাঁয়ের বাড়ি রানিগঞ্জে গিয়েছিল। বাবার অভিযোগ, ওই দিন সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রানি গঞ্জের বাসিন্দা বাসিন্দা রহন মণ্ডল বড়শি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর একটি জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটির হাত-পা বেঁধে বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। পরে অচৈতন্য অবস্থায় শিশুটিকে জঙ্গলের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টা নাগাদ জঙ্গলের মধ্য থেকে শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর শিশুটির বাবা চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি