এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

‘গুণধর’ ছেলের মারধরে হাত ভাঙল বাবার

Published on: June 4, 2026 । 9:14 PM

তৃপ্তি পাল কর্মকার: ছেলের মারধরে বাঁ হাত ভেঙেছে বাবার। সেই ভাঙা হাতে প্লাস্টার নিয়েই নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঘাটাল থানার কিসমত কোতলপুরের বৃদ্ধ দম্পতি সুজিত গঞ্জন এবং বেলা গঞ্জন। তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে ছোট ছেলে বাচ্চু গঞ্জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
চৌষট্টি বছরের দিনমজুর সুজিতবাবু জানান, নেশার টাকার জন্য ছোট ছেলে তাঁদের জমানো ২৩০০ টাকা চুরি করে। এর প্রতিবাদ করতে গেলেই বাবা-মায়ের ওপর চড়াও হয়ে সে বেধড়ক মারধর করে, যার জেরে সুজিতবাবুর হাত ভেঙে যায়। ঘাটাল হাসপাতালে চিকিৎসার পর প্রাণের ভয়ে তাঁরা পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত বাচ্চুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ এবং ১১৫ নম্বর ধারায় জামিন অযোগ্য মামলা রুজু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad