এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বজ্রপাতে ২ জনের মৃ/ত্যু, জখম আরও ১

Published on: April 30, 2026 । 3:08 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: গাছ কাটার কাজ করতে এসে বজ্রাঘাতে মর্মান্তিক মৃ/ত্যু হল দুই শ্রমিকের, জখম হয়েছেন আরও এক শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা শহরের ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃ/তদের নাম সাহাবুদ্দিন মণ্ডল (৫৫)ও লিটন মণ্ডল (৩৭)। তাঁরা চন্দ্রকোণা থানার মহেশপুরের বাসিন্দা। এই ঘটনায় কাজল মল্লিক নামে আরও এক শ্রমিক গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই তিন শ্রমিক মাধবপুরে গাছ কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সাহাবুদ্দিন ও লিটনকে মৃ/ত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় কাজলবাবু চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ মৃ/তদে/হ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad