তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: আজ ২৫ এপ্রিল দুপুর সাড়ে এগারোটা নাগাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃ/ত্যু হল অবসর প্রাপ্ত এক ব্যাঙ্ক কর্মীর। ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর নাম হীরালাল রানা(৭২)। দাসপুর থানার কামালপুর গ্রামপঞ্চায়েত কার্যালয়ের সামনে বাড়ি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বাড়ির টুলু পাম্পটি চলছিল না, আজ সেটি নিজেই সারানোর সময় বিদ্যুৎপৃষ্ট হন। হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই মা/রা যান তিনি। হীরালালবাবু এক সময় ইউবিআই ব্যাঙ্কের দাসপুর শাখার কর্মী ছিলেন। সেই সঙ্গে তিনি বিজেপির সক্রিয় কর্মীও ছিলেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাঙ্ক কর্মীর মৃ/ত্যু





