এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দেব অসুস্থ, চলছে চিকিৎসা

Published on: April 24, 2026 । 2:28 PM

সৌমি নাগ দত্ত, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: রাজ্যের বাকি ১৪২টি বিধানসভা কেন্দ্রের ভোটযুদ্ধে ঘাসফুল শিবিরের অন্যতম স্টার ক্যাম্পেনার তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার ২৪ এপ্রিল বনগাঁ-সহ বেশ চারটি জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যাওয়ার কথা ছিল অভিনেতা-সাংসদের। সেই লক্ষ্যেই তিনি পৌঁছেছিলেন কলকাতার বেহালা ফ্লাইং ক্লাবে। কিন্তু বিপত্তি ঘটল কপ্টারে ওঠার ঠিক আগেই। আচমকাই শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। তড়িঘড়ি কপ্টারে ওঠার বদলে ফ্লাইং ক্লাবেই বিশ্রামের ব্যবস্থা করা হয় তাঁর।
খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছন চিকিৎসকেরা। ফ্লাইং ক্লাবের ভেতরেই বেশ কিছুক্ষণ তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। প্রিয় তারকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়। তবে ভক্ত ও অনুগামীদের আশ্বস্ত করে দেব নিজেই জানিয়েছেন, সাময়িক অসুস্থতা কাটিয়ে তিনি এখন কিছুটা স্থিতিশীল। শরীর একটু সামলে নিয়েই তিনি ফের নির্বাচনী রণক্ষেত্রে অবতীর্ণ হবেন এবং নির্ধারিত প্রচার কর্মসূচি পালন করবেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও জেদ এবং কর্তব্যে অবিচল টলিউড সুপারস্টার।

সৌমি নাগ দত্ত

আমি সৌমি নাগ দত্ত[M: 9732738015/9932953367]। গৃহস্থালীর দায়িত্ব সামলানোর পাশাপাশি আমি লেখালেখিকে আমার একান্ত শখ হিসেবে লালন করি। মূলত জীবনের অভিজ্ঞতা, পারিবারিক বন্ধন এবং সমাজের সূক্ষ্ম বিষয়াবলী আমার লেখার বিষয়বস্তু। আমার লক্ষ্য হলো সহজ ভাষায় পাঠকের কাছে আমার ভাবনাগুলি পৌঁছে দেওয়া এবং তাদের মনে এক নতুন দৃষ্টিকোণ তৈরি করা।