কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার রাতে চন্দ্রকোণা থানার মল্লেশ্বরপুরে এক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃ/ত্যু হয়েছে। মৃ/ত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস (৩৫)। তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার রঘুনাথগড় এলাকায়। চন্দ্রকোণা-মেদিনীপুর রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। চন্দ্রকোণা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যানজট সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, ঘাতক লরি ও তার চালককে আটক করা হয়েছে। মৃ/ত/দেহটি উদ্ধার করা হয়েছে এবং আগামীকাল শুক্রবার সেটির ময়নাতদন্ত করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে আলু বোঝাই একটি লরি চন্দ্রকোণা থেকে মুকবসানের দিকে যাচ্ছিল। মল্লেশ্বরপুরের কাছে লরিটি দেখে নিয়ন্ত্রণ হারান ওই বাইক আরোহী। লরির একটি অংশের সঙ্গে বাইকটির ধাক্কা লাগলে চালক রাস্তায় পড়ে যান। অভিযোগ, সেই সময় লরির চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বিশ্বজিতের মৃ/ত্যু হয়েছে বলে খবর।
আলু ভর্তি লরি পিষে দিল বাইক আরোহীকে





