মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ, ঘাটাল: কংক্রিটের ঢালাইয়ের জন্য প্রয়োজন পাথরকুচি, বালি ও সিমেন্ট। কিন্তু পাথরকুচির পরিবর্তে মাটি দিয়ে ঢালাইয়ের ঘটনা কখনও শুনেছেন? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামের পাশেই পাথরকুচি বাদ দিয়ে নামমাত্র সিমেন্ট ও বালি দিয়েই চলছে নিকাশি নালা তৈরির কাজ। ঘাটাল ব্লকের চন্দননগরে এই ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, সরকার যেখানে ঢালাইয়ের কাজে বরাদ্দে কোনও কার্পণ্য করেনি, সেখানে কেন পাথরকুচির পরিবর্তে মাটি দিয়ে কাজ করা হবে? চন্দননগরের ওই নিকাশি নালার কিছু অংশে যে পাথরকুচির বদলে মাটির ঢিল দিয়ে ঢালাই করা হচ্ছিল, তা স্বীকার করে নিয়েছেন বীরসিংহ গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায়।
অভিনব উন্নয়ন! স্টোন চিপসের বদলে মাটি দিয়েই ঢালাই বীরসিংহে



