এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ভরদুপুরে দরজা ভেঙে বেশ কয়েক লক্ষ টাকার গয়না চুরি, এলাকায় আতঙ্ক

Published on: March 10, 2026 । 6:08 PM

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: মঙ্গলবার ভর দুপুরে ঘাটাল থানার গোমপহলে  এক বৃদ্ধা বিধবার সর্বস্ব লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। জনবসতিপূর্ণ এলাকায় দিনের আলোয় এই দুঃসাহসিক কাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্যোৎস্না পোড়ে নামে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। আজ ব্যক্তিগত প্রয়োজনে ঘণ্টা দেড়েকের জন্য তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হানা দেয়। পেরেক তোলার যন্ত্র দিয়ে সদর দরজার তালা ভেঙে ঘরের ভিতর ঢোকে দুষ্কৃতীরা। এরপর আলমারি লণ্ডভণ্ড করে সোনা ও রুপোর গয়নার বাক্স নিয়ে চম্পট দেয়। ওই বাক্সে প্রায় ৩৫ গ্রাম সোনা ও ১০০ গ্রাম রুপোর অলঙ্কার ছিল বলে দাবি বৃদ্ধার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। বাড়ি ফিরে জ্যোৎস্নাদেবী দেখেন, ঘরের মেঝেতে নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি বিছানার উপর চোরদের ফেলে যাওয়া সেই পেরেক তোলার যন্ত্রটিও পড়ে থাকতে দেখা যায়।   চুরির ধরন দেখে মনে করা হচ্ছে, পরিচিত কেউ বা পেশাদার কোনও চক্র এই ঘটনার পিছনে রয়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে তারা বিষয়টি জেনেছে। তবে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad