এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ট্রাক্টর থেকে পড়া মাটিতে বেহাল দাসপুর-সাগরপুর রাস্তা, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

Published on: December 14, 2025 । 1:55 PM

সন্তু বেরা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পুকুর কাটার মাটি বহনকারী ট্রাক্টরের দৌরাত্ম্যে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। এলাকায় পুকুর সংস্কারের জেরে সেই মাটি ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু পরিবহণের সময় ট্রাক্টর থেকে চাপ চাপ মাটি সরাসরি দাসপুর-সাগরপুর রাস্তায় ওপর পড়ে জমা হচ্ছে। এর ফলে মসৃণ পিচ রাস্তাটি এখন কার্যত মাটির রাস্তায় পরিণত হয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, রাস্তার ওপর জমে থাকা এই মাটির কারণে সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য কুয়াশা বা জল পড়লেই রাস্তা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, আবার রোদ উঠলে ধুলোয় ঢাকছে এলাকা।

সন্তু বেরা

সন্তু বেরা, সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ‘, মো: 97751 15364

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি