এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে দুই বাসের রেষারেষিতে হাসপাতালে আশঙ্কাজনক বাইক চালক

Published on: December 9, 2025 । 8:17 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাস্তার একেবারে ধার দিয়েই যাচ্ছিলেন বাইক চালক। মাথায় হেলমেটও ছিল। দুই বাসের রেষারেষির শিকার হয়ে গুরুতর জখম হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই বাইক চালক। আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার ঘাটাল-মেচোগ্রাম সড়কের কুশপাতা- নিমতলার মাঝে হাওড়া থেকে ঘাটালগামী বিশ্ববীণা ও জানকী নামের দুটি বাসের রেষারেষি চলে। ওই বাসের যাত্রীরা বলেন, বিশ্ববীণা বাসটি রাস্তার বাম পাশ দিয়েই যাচ্ছিল। জানকী বাসটি হাওড়া থেকেই বিশ্ববীণা বাসটির সাথে রেষারেষি করে আসছিল। ঘাটাল ঢোকার আগে নিমতলা ও কুশপাতার মাঝে জানকী বাসটি অপর বাসটিকে ওভারটেক করতে এমনভাবে চেপে দেয় যে বামপাশে থাকা চলন্ত বাইক আরোহীকে ধাক্কা মেরে বেশ কিছুটা দূরে ছিটকে ফেলে দেয়। জখম বাইক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর জানকী বাসটিকে আটকে যাত্রীরা নেমে বিক্ষোভ দেখায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাসের যাত্রীরা বলেন, এরকম রেষারেষির ঘটনা প্রায়ই হয়ে থাকে। আমরা বাসের ভেতরের যাত্রীরা তো প্রাণ হাতে করে ইষ্টনাম জপ করি। আজকের এই ঘটনাতেও বাস চালকদের চেতনা না হলে আমাদেরকেই আইন হাতে তুলে নিতে হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি