এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গণ ভাইফোঁটা দিয়েই দাসপুরের জোতবাণীতে শুরু হয় যমরাজ ও যমুনার পুজো

Published on: November 15, 2023 । 9:04 PM

ইন্দ্রজিৎ মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: যমুনা দেয় যমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
এই মন্ত্র বলেই আজ বাঙালিদের ঘরে ঘরে ভাইফোঁটা উৎসব চললো দিনভর। ভাইফোঁটা উপলক্ষে সেই যম ও যমুনার পুজো হয় দাসপুর ১ ব্লকের জোতবাণীতে। ১৬ তম বর্ষে পদার্পণ করল তাদের পুজো। জোতবাণী নবজাগরণ সেবা সংঘের পরিচালনায় যমরাজ ও যমুনা পুজোতে গণ ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয় প্রতিবছর। সংঘের সম্পাদক প্রশান্ত প্রামাণিক বলেন, আজ বুধবার ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে সকাল থেকেই পথ চলতি মানুষদের ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল অন্যান্য বছরের মতো। সন্ধ্যেবেলা একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজো ও অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত অতিথিদের ভাইফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই পুজো উপলক্ষে আগামী ৬ দিন ব্যাপী চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে সংঘের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর, সরবেড়িয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য অতিথিরা।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব