এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পরীক্ষায় টুকলির বিষয়টি জানাজানি হতেই সহপাঠিনীকে হেনস্থা, অভিমানে সহপাঠিনীর বিষপান

Published on: March 26, 2023 । 9:23 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল ব্লকের মহারাজপুর হাইস্কুলের  উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল লছিপুর হাইস্কুলে। অভিযোগ, মহারাজপুর স্কুলের এক ছাত্রী পরীক্ষার সবকটা দিনই ধারাবাহিক ভাবে মাইক্রোজেরক্স করে টুকলি করছিল।  প্রত্যেকদিন টুকলি করার জন্য ধরাও পড়ে ওই ছাত্রী। সেই দৃশ্য হলের সবাই দেখে। বিষয়টি এলাকায় জানাজানিও হয়। আজ মহারাজপুরের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী(ছাত্রী)  রাস্তা দিয়ে যাওয়ার সময় টুকলি করা ছাত্রী ও তার বাবা-মা রাস্তায় ধরে তাকে অপমান করে। বলে, টুকলি করার ঘটনাটি ওই ছাত্রীই এলাকায় চাউর করেছে। বেশ কিছুক্ষণ ধরে ছাত্রীটিকে অপমান ও অত্যাচার করার ফলে ছাত্রীটি বাড়িতে এসে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। ছাত্রীটি বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, দুজনেরই বাড়ি ঘাটাল থানার  বারনবনীতে। যারা ওই ছাত্রীটিকে অপমান  করেছিল তথা টুকলি করা ছাত্রীটির বাবা ও মায়ের নামে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। টুকলি করা ছাত্রীর বাবা ঘাটালের শীতলপুর এলাকায় একটি জুনিয়ার স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।