এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের বেলিয়াঘাটাতে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হল

Published on: November 7, 2022 । 7:42 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: এলাকার দুঃস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করা হল। ৭ নভেম্বর  দাসপুর-১ ব্লকের বেলিয়াঘাটা গ্রামে মোট পঁচিশজন দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের ওই কম্বলগুলি বিতরণ করা হয়। স্থানীয় ছাত্র-যুব ও কিছু ব্যবসায়ীগণের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট সমাজসেবী সন্তু মোদকের উদ্যোগে বেলিয়াঘাটা, গোপীনাথপুর, বৈদ্যপুর ,কোটালপুর ও গাদিঘাট গ্রামের ওই দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের কম্বলগুলি বিতরণ করা হয়। পাঞ্জাব রাজ্যে কর্মরত সুজানগর গ্রামের বাসিন্দা কার্তিক পাখিরার আর্থিক সহায়তায় ওই কম্বলগুলি কেনা হয়। উপস্থিত ছিলেন বেলিয়াঘাটা নেতাজি ক্লাবের সম্পাদক  তারক মাইতি, স্থানীয় আইসিডিএস-এর সহায়ক দিদিমণি এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব