এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে বাইক মারুতির মুখোমুখি ধাক্কা

Published on: September 18, 2022 । 3:46 PM

ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার ডিহিপলসায় পথ দুর্ঘটনার কবলে মারুতি ও বাইক। মুখোমুখি ধাক্কা। গুরুতর জখম হন বাইক চালক। দাসপুর পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় বাইক চালককে পাঠানো হল ঘাটাল হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ দাসপুর থানার ডিহিপলসা বাসস্ট্যান্ডে মেদিনীপুরগামী এক মারুতির সাথে নাড়াজোলের দিক থেকে আসা এক বাইকের মুখোমুখি ধাক্কা লাগলে ছিটকে পড়ে বাইক চালক। স্থানীয় সিভিক ও এলাকাবাসীর তৎপরতায় আহত বাইক চালককে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়। জানা যাচ্ছে মারুতিটির যান্ত্রিক ত্রুটি ছিল। যাত্রীরা নেমে মারুতিটিকে ঠেলতে থাকলে মারুতি হঠাৎই চালু হয়ে যায়। সেই সময়ই বিপরীত দিক থেকে আসা ওই বাইকের মুখোমুখি ধাক্কা। দুর্ঘটনার জেরে ওই ব্যস্ত সড়কে সাময়িক যানযট সৃষ্টি হলে দাসপুর পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইক ও মারুতিকে সরিয়ে যাতায়াত স্বাভাবিক করে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি