এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহাকালের উদ্যোগে দাসপুরের কুল্টিকরীতে রক্তদান

Published on: July 20, 2022 । 12:19 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: মহাকাল গ্রুপের উদ্যোগে এবং ঘাটাল রেডক্রশ সোসাইটির সহযোগিতায় দাসপুরের কুল্টিকরী বুড়িরবাঁধে রক্তদান শিবির আয়োজিত হল। ১৯ জুলাই ওই রক্তদান শিবিরে ৫ জন মহিলা সহ মোট ৫১ জন রক্তদান করেন। রেডক্রশের সদস্য শুভদীপ সিংহ রায় বলেন, মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিন প্রত্যন্ত এলাকায় আয়োজিত ওই রক্তদান শিবিরে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। শিবিরে সমস্ত রকম ভাবে সহযোগিতা করেন রেডক্রশের ভলেন্টিয়ার সঞ্জু ভৌমিক, বিশ্বজিৎ তেওয়ারি,  সৌমেন বেরা প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

ঘাটালের নবগ্রামে পালিত হল বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিবস

অন্তরালে থেকেও ইতিহাসের পাতায় অমর দিনময়ী দেবী, আজ তাঁর ২০১তম জন্মদিবস

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন