এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই দিল কুই্যজ ও ম্যানিয়া

Published on: June 19, 2022 । 5:47 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলো দাসপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কুই্যজ ও ম্যানিয়া। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ে যাদের আর্থিক অবস্থা দারিদ্রসীমার নীচে তাদেরকেই এই পাঠ্য বই দেওয়া হয়েছে। আজ ১৯ জুন বেলতলা আলাপন লজে একটি অনুষ্ঠানের মাধ্যমে বইগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুভাষ দাস বলেন, মূলত ঘাটাল মহকুমার স্কুলগুলির ছাত্রছাত্রী বেশি ছিল, তাছাড়াও পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর ও পুরুলিয়া জেলার কয়েকজন দুঃস্থ ছাত্রছাত্রী ছিল। পাঁচবেড়িয়া রামচন্দ্র বিদ্যামন্দির স্কুলের শিক্ষক অশোক গোস্বামী ও নন্দন্দপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক সন্তু দে উপস্থিত ছিলেন নিজেদের স্কুলের তরফে। এইসব ছাত্রছাত্রীদের মধ্যে অধিকাংশই বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ছিল, কয়েকজন কলা বিভাগের ছাত্রছাত্রীও ছিল। মোট ২০ জনকে পাঠ্য বই দেওয়া হয়েছে। এই উদ্যোগের সাবেকি নাম দিয়েছেন ‘ছাত্রবন্ধু’ । ছাত্র-ছাত্রীদের সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়াতেই তাদের এই প্রয়াশ বলে জানাচ্ছেন ওই সংস্থার সহ সম্পাদক সন্দীপ দে। এই কর্মসূচির এটিই প্রথম বছর। বছর বছর এই উদ্যোগ নিতে চান তারা।

উল্লেখ্য, কুই্যজ ও ম্যানিয়া সারাবছরই নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছে। দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে রক্তদান শিবির, বন্যার্ত মানুষদের সাহায্য করার মতো সেবামূলক কাজ করে থাকে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব