এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পুকুরে নারকেল কুড়োতে গিয়ে জলে ডুবে মৃত্যু দাসপুরের যুবকের

Published on: May 13, 2022 । 2:26 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ: পুকুরে নারকেল কুড়োতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তরতাজা এক যুবকের। ওই যুবকের নাম বিশ্বজিৎ মান্না (৩২)। দাসপুর থানার জ্যোৎঘনশ্যামে বাড়ি। আজ ১৩ মে শুক্রবার সকালে পুকুরে ভাসমান নারকেল কুড়োতে গিয়েছিলেন বিশ্বজিৎবাবু। প্রথমে পাঁচটি নারকেল কুড়িয়ে এনেছিলেন। পরে স্ত্রীর বারণ সত্ত্বেও আবারও নারকেল কুড়াতে যান তিনি। তার সাথে আরও একজন ছিলেন। জলে নামার কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকা অপর ব্যক্তির চোখের সামনেই তিনি জলে তলিয়ে যান। কিন্তু ভয়ে ওই যুবক প্রথমে কাউকে কিছু না জানালেও পরে সমস্ত ঘটনা খুলে বলেন। আর তারপরেই প্রতিবেশীরা একত্রিত হয়ে পুকুরে জাল ফেলে বিশ্বজিৎকে খুঁজতে থাকেন। ঘন্টাখানেক পর বিশ্বজিতের নিথর দেহ জল থেকে টেনে তোলা হয়। সূত্র মারফত জানা গিয়েছে বিশ্বজিৎবাবু বিবাহিত। সাত মাসের একটি ছোট্ট শিশু রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান স্থানীয় তৃণমূল নেতা আশিস হুদাইত। তিনি পরিবারের পাশে থাকার পাশাপাশি সকল রকম সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, বিশ্বজিৎ বাড়িতেই থাকতেন। একশো দিনের কাজ, দিনমজুরি করে সংসার চালাতেন। পরিবারে তেমন কেউ নেই। বাবা-মা মৃত। বিশ্বজিতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এনিয়ে পুলিশে কোনও অভিযোগ হয়নি বলে জানা গিয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ