এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহকুমা শাসকের অনুপ্রেরণায় ঘাটাল গর্ভমেন্ট আইটিআই কলেজে রক্তদান শিবির

Published on: May 6, 2022 । 8:30 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: তীব্র গরমে ঘাটাল মহকুমার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে দেখা দিয়েছে রক্তের সংকট। রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে রক্তদান শিবির করল ঘাটাল গভর্মেন্ট আইটিআই কলেজ। বীরসিংহে অবস্থিত ওই কলেজের উদ্যোগে আজ ৬ মে কলেজেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সুবিমল বাগ বলেন, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের অনুপ্রেরণায় আমরা এই রক্তদান শিবিরটি করেছিলাম। গ্ৰীষ্মকালেই মূলত রক্তের সংকট বেশি দেখা দেয়, তাই আমাদের এই প্রয়াস। কলেজের অধ্যাপকেরা, ছাত্রছাত্রীরা রক্তদান করেছেন। একজন ছাত্রী সহ মোট ৩৫ জন রক্তদান করেছেন। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক আমাদের আজকের শিবির থেকে রক্ত সংগ্রহ করেছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব