এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘুরপথে নেপালের সোনা দাসপুরে বেচাকেনা?কাস্টমসের হানা

Published on: December 21, 2021 । 6:42 PM

সন্তু বেরা ও শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সাগরপুর বাজারে কাস্টমস অফিসারদের হানা,টানা প্রায় ৩ ঘন্টা ধরে বাজারের একের পর এক সোনার দোকানে লাগাতার অভিযান। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হয় দাসপুর পুলিশ। জানা যায়, কলকাতার কাস্টম দপ্তরের তরফে চলে এই অভিযান। আজ ২১ ডিসেম্বর মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১২টা থেকে লাগাতার এই অভিযানে তিন স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। সাগরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুখেন্দু শেখর দাস জানান,আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযান শেষ হয় বিকেল প্রায় সাড়ে ৩টা নাগাদ। অভিযোগ,রাজ্যের বাইরে নেপাল থেকে সাগরপুর এলাকায় বেআইনিভাবে সোনা এনে ব্যবসা চালানো হচ্ছে। সেই খবর পেয়েই আজ দাসপুর থানার সাগরপুর বাজারের সোনার দোকান গুলিতে চলে অভিযান পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলে, আরও জিজ্ঞাসাবাদের জন্য এলাকার তিন স্বর্ণ ব্যবসায়ীকে কাস্টমস অফিসাররা আটক করা হয়েছে বলে আরও জানান সুখেন্দুবাবু।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও