এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ২টি জল নিকাশি গেট তৈরির দাবি, কৃষকদের নিয়ে ডেপুটেশন দিল তৃণমূল নেতৃত্ব

Published on: October 29, 2021 । 8:13 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের নিয়ে স্লুইশ গেট মেরামতের দাবিতে ঘাটালের সেচ দপ্তরে গণ ডেপুটেশন দিল ঘাটালের মনোহরপুর-১ এবং মনোহরপুর-২ গ্ৰাম পঞ্চায়েত তৃণমূল-কংগ্রেস। আজ ২৯ অক্টোবর ঘাটালে সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিতকুমার দাসের কাছে এই ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের পূর্ণ নেতৃত্ব দেন মনোহরপুর-১ ও মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতৃত্ব গণেশ মান্না, জয়দেব দোলই এবং মনোহরপুর-১ অঞ্চল সভাপতি সঞ্জয় কাঁঠাল। তাঁদের দাবি, অবিলম্বে হরিশপুর ও শ্যামসুন্দরপুর এই দুটি জায়গায় থাকা অকেজো স্লুইশ গেট মেরামত বা নতুন করে তৈরি করতে হবে সেচ দপ্তরকে। এলাকার মানুষের দীর্ঘদিন এই দাবি থাকলেও তা বাস্তবায়িত করেনি সেচ দপ্তর। ফলে বছরের পর বছর ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার সমস্ত কৃষকদের। বন্যার সময় নানান সমস্যার সম্মুখিন হতে হয় এলাকার মানুষদের। গেট মেরামত নিয়ে সেচ দপ্তরের এই বিলম্বনায় চাপা ক্ষোভ রয়েছে এলাকায়। ঘাটাল সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিতকুমার দাস জানিয়েছেন, দুটি জায়গাতেই গেট তৈরি নিয়ে অফিসিয়াল প্রসেসিং চলছে। এই নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষের কাছে যাবতীয় ডকুমেন্ট পাঠানো হয়েছে। এখানে নতুন করে গেট তৈরির পরিকল্পনা চলছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও