এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরি

Published on: September 10, 2021 । 7:12 PM

তৃপ্তি পাল কর্মকার: বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগে দুষ্কৃতীরা ছাদ দিয়ে বাড়িতে উঠে চুরি করে নিয়ে গেল। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার হাজরাবেড় গ্রামের সৌমেন মান্নার বাড়িতে। কর্মসূত্রে সৌমেনবাবুরা দুই ভাই ইন্দোরে থাকেন। দোতলা বাড়ি খালিই পড়ে থাকে। সৌমেন বাবুর মা মামাবাড়িতে থাকেন বেশিরভাগ সময়। তাই কবে চুরি হয়েছে জানেন না সৌমেনবাবুরা। বাড়ির লাগোয়া রামনগর মাড়তলায় ৫ সেপ্টেম্বর এক স্টেশনারী দোকান চুরি হয়। সৌমেনবাবুর অনুমান সে রাতেই তাদের বাড়িতে চুরি হয়েছে। সৌমেনবাবু বলেন, রামনগরে চুরির খবরটা শুনে মনটা কু ডাকছিল। মাকে তাই ঘরটা দেখে যেতে বলছিলাম। মা আজ ১০ সেপ্টেম্বর ঘর খুলে দেখে আলমারি লণ্ডভণ্ড। কাঁসার বাসনপত্র, টাকাপয়সা, গয়নাগাটি খোয়া গিয়েছে।
এদিকে রামনগর এলাকায় দুষ্কৃতীদের উৎপাত বাড়ায় উৎকন্ঠায় রয়েছেন এলাকার বাসিন্দারা। রামনগর গ্রামের বাসিন্দা গিরিজাশঙ্কর পাল বলেন ইদানিং কেউ সন্ধ্যা বা মাঝরাতে আমাদের বাড়ির সামনে থান ইট ছুঁড়ে দিয়ে চলে যাচ্ছে। বাড়ির সামনে কয়েকদিন কেবল লাইন কেউ কেটে দিচ্ছে। এইসব দুষ্কৃতীদের উৎপাতে খুব ভয়ে ভয়ে রয়েছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও