এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ইড়পালায় বিজেপির সভা ও ত্রাণ বিতরণ

Published on: September 2, 2021 । 8:58 PM

মনসারাম কর,’স্থানীয় সংবাদ’,ঘাটাল: ঘাটাল ব্লকের ইড়পালার এক পার্কে রাজনৈতিক সভা ও ত্রাণ বিতরণ করা হল ঘাটাল বিজেপির পক্ষ থেকে। দলীয়ভাবে বিজেপির পক্ষ থেকে আজ ২ সেপ্টেম্বর ওই এলাকার প্রায় ৩০০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল ও শুকনো খাবার। কিছু পরিবারকে দেওয়া হয় জামা-কাপড়। কর্মীদের মনোবল চাঙ্গা করতে সভা থেকে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। সভা থেকে দুয়ারে সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে ভিক্ষা বলে তোপ দাগেন ঘাটাল বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুশ্রী সাঁতরা। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, ঘাটাল তল্লাটের মধ্যে এক সময় ইড়পালা থেকেই তাদের শক্ত সংগঠন তৈরি হয়েছিল। তার ফলস্বরূপ আজ যে পার্কে এই সভা হচ্ছে সেই সময় পার্ক ভেঙে দেওয়া হয়েছিল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে ইড়পা‍লা এলাকার তখনকার সময়ে শিরোনামে থাকা বিজেপি নেতা অসিত মান্নাকে আজকের এই মঞ্চে দেখা যায়নি। আজকের সভায় উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট,বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস প্রমুখ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব