এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দাসপুরে করে প্রস্তুতি সভা

Published on: August 23, 2021 । 10:09 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: শনিবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষেই দাসপুর মিলন মঞ্চে চলছে জোরদার প্রস্তুতি। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি কি কর্মসূচি গ্রহণ করা হবে তা নিয়ে একটি সভার আয়োজন করা হয় আজ ২৩ আগস্ট। জানা গিয়েছে, দাসপুর মিলন মঞ্চে অনুষ্ঠিত আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্য নেতা তথা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী,তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত,দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া,দাসপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র ও তৃণমূলের অন্যান্য সদস্যরা। আজকের সভায় তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং তৃণমূল ছাত্র পরিষদ বিষয়ক তাঁর বক্তব্য রাখেন। এছাড়াও আশিসবাবুও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস দিনটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন বলে জানা গিয়েছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব