এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উপপ্রধানের চেয়ারে বসে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, বিতর্ক

Published on: August 13, 2021 । 10:36 AM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটাল: উপ-প্রধানের চেয়ারে বসে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দোলই। উপ-প্রধান বিশ্বজিৎ বারিক তাঁর চেয়ার ছেড়ে বসে রয়েছেন পাশের একটি চেয়ারে। গতকাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবি ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের। গ্রামপঞ্চায়েত অফিসে বন্যা বিপর্যয়ের আলোচনায় শংকর বাবুর উপ-প্রধানের চেয়ার দখল করে বসে থাকার ছবি দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপি বিধায়ক শীতল কপাট এই নিয়ে অভিযোগ তুলে জানান, শংকরবাবু পদ হারিয়ে খুব হতাশায় আছেন, একজন তৃণমূল নেতা কখনও উপ-প্রধানের চেয়ারে দখল করে বসে থাকতে পারে না। গ্রাম পঞ্চায়েত অফিস তো আর তৃণমূলের পার্টী অফিস নয় যে নেতারা উপ-প্রধানের চেয়ারে বসে থাকবেন। তিনি আরও বলেন, বন্যা দুর্গতদের জন্য সরকারি ত্রাণ তৃণমূলের পার্টী অফিসে চলে যাচ্ছে, সরকারি ত্রাণ নিয়ে রাজনীতি করছে তৃণমূল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও