এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জলবন্দি এলাকার এক সাপে কাটা এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল মহকুমা প্রশাসন

Published on: August 3, 2021 । 10:26 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ির চার দিক প্লাবিত। তারই মাঝে থাকা এক পরিবারের বৃদ্ধাকে সাপের কামড় দেয়। ফলে দিশে হারা হয়ে পড়েন ওই পরিবারের সদস্যরা। পুলিশ ও প্রশাসন খবর পেয়ে সঙ্গেসঙ্গেই বৃদ্ধাকে উদ্ধার করার ব্যবস্থা করে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আজ ৩ আগস্ট বিকেলে ওই ঘটনাটি ঘটেছে। সাপে কাটা ওই বৃদ্ধার নাম মায়া সাতিক। ঘাটাল থানার মনশুকা বলরামপুরে বাড়ি।
প্রসঙ্গত আজ বিকেল ৩টা নাগাদ মায়াদেবীকে তাঁর বাড়িতেই চন্দ্রবোড়া সাপের কামড় দেয়। বন্যা পরিস্থিতির ফলে অনেক চেষ্টা করেও চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি পরিবারের লোকজন, বিকেল সাড়ে ৫টা নাগাদ যোগাযোগ করে ঘাটাল থানায়, ঘাটাল থানা পুলিশ ও এনডিআরএফ এর যৌথ উদ্যোগে সন্ধ্যে নাগাদ স্পিড বোর্ডের এর মাধ্যমে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও