এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Published on: July 30, 2021 । 6:22 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-২ ব্লকের সীতাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ ৩০শে জুলাই সীতাপুর সমবায় সমিতি প্রাঙ্গনে শিবিরটি আয়োজিত হয়। ওই সমবায় সমিতির সভাপতি কমল মাইতি বলেন, আমাদের আজকের শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষদের সাথে মহিলারাও উৎসাহীভাবে রক্তদান করলেন। কোভিড-১৯ এর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংকগুলিতে দেখা দিয়েছে রক্তের তীব্র সংকট। আর সেই রক্তের সংকট পূরণের লক্ষ্যে এলাকার মানুষজনকে আমরা আহ্বান জানিয়েছিলাম,এই রক্তদান শিবিরের জন্য। আমাদের আজকের শিবিরে ৫০ জন মহিলা ও ৮০ পুরুষ সহ মোট ১৩০ রক্তদাতা রক্তদান করেছেন। কোভিড বিধি মেনে মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করেই আজকের শিবিরটি করা হয়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব