এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রথযাত্রা উপলক্ষে রক্তদান শিবির

Published on: July 14, 2021 । 9:23 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং কোভিদ পরিস্থিতিতে রক্তের যে সঙ্কট দেখা দিয়েছে তা পূরণ করার জন্য বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এরফলে রক্তের ঘাটতি বেশ অনেকটাই পূরণ হয়েছে। রক্তের চাহিদা কিছুটা পূরণ করার লক্ষ্যে এবার দাসপুর-১ ব্লকের বেলতলায় টালিভাটা-বেলতলা রথযাত্রা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল। আজ ১৪ জুলাই ওই শিবিরটির আয়োজন করা হয় বলে জানা গেছে। ক্লাবের সভাপতি নন্দলাল শাসমল বলেন, এই নিয়ে ২০ তম বর্ষে পদার্পণ করল আমাদের টালিভাটা-বেলতলা রথযাত্রা উৎসব কমিটি। তাই বিগত বছরের ন্যায় এই বছরও রথযাত্রা উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করি আমরা। আজকের রক্তদান শিবিরে ৩২ জন রক্তদাতা রক্ত দান করেছে বলে জানান ক্লাবের সদস্য অম্লান দত্ত।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব