এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে ফেসবুকে সঙ্গীত শিল্পীদের লাইভ অনুষ্ঠান

Published on: July 5, 2021 । 12:38 PM

পিঙ্কি ভুঁইঞা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল:  করোনা মহামারীর দাপটে মানুষ দীর্ঘ দিন গৃহ বন্দি।  মানুষের মন মেজাজ একদম ভালো নেই l তাই মানুষের মনে একটু আনন্দ দেওয়ার জন্য জেলা বিখ্যাত শালিমার সাউন্ড সঙ্গীত শিল্পীদের নিয়ে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছে।  বেশ কয়েকদিন ধরেই চলেছে এই লাইভ অনুষ্ঠান l বিভিন্ন  শিল্পীরা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীকালে বিভিন্ন শিল্পীরা দূরদূরান্ত ওই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।   শালিমার সাউন্ডের  কর্ণধার সীতানাথ বেরা বলেন, লকডাউনে দিনের পর দিন বাড়িতে একঘেঁয়ে ভাবে কাটাছিলাম, তারপর একদিন হঠাৎ ইচ্ছে হয় ফেসবুক লাইভ অনুষ্ঠান করার। আমি সাথে সাথে  সংগীতশিল্পী সত্যজিৎ চক্রবর্তী ও মিঠুন করকে বিষয়টি জানাই l তাঁদের সহযোগিতাতে শুরু করি এই ফেসবুক লাইভ অনুষ্ঠান l দেশবিদেশের প্রচুর মানুষ আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখেন। সঙ্গীত শিল্পী স্বপন কর, সত্যজিৎ চক্রবর্তী, জয়দেব খামরই, মিঠুন কর ও উৎপল মাইতি মতো ব্যক্তির সহযোগিতা এবং দর্শকদের   উৎসাহ ও ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে l সংগীতশিল্পী স্বপনবাবু বলেন, এই লকডাউনে লাইভ অনুষ্ঠান ও গানের চর্চা সবার মনে খানিকটা হলেও আনন্দ দিচ্ছে l

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব