এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চিকিৎসক দিবসে গ্রামীণ চিকিৎসক ও হাসপাতালের ডাক্তার স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধাজ্ঞাপনে ‘মুক্তধারা’

Published on: July 1, 2021 । 10:22 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: সমাজে যে পেশা, পেশার গন্ডি ছাড়িয়ে সেবার দীর্ঘতায় উজ্জ্বল আজ সেই পেশার উদযাপন দিবস। দিন, রাত, ঝঞ্ঝা, মহামারীতে যাঁরা ভগবানের রূপে অবতীর্ণ হন। তাঁদের সম্মান জানানোর যদিও কোনও নির্দিষ্ট দিন হয় না। তবুও আজ ১ জুলাই বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন, সেই ডাক্তার বাবুদেরই সম্মান জানানোর দিন, আজ ডক্টরস ডে। বিশ্বব্যাপী মহামারীর ভয়ংকর বিভীষিকায় মানুষের একমাত্র আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন এই ডাক্তারবাবু, নার্স, স্বাস্থ্য কর্মীরা। এই কৃতজ্ঞতা ও কুর্ণিশ জানাতেই গোবিন্দনগরের নাট্য ও সমাজ ভাবনা বিষয়ক সংস্থা ‘মুক্তধারা’ দাসপুর গ্রামীণ হাসপাতাল, সোনাখালী গ্রামীণ হাসপাতাল এবং সেকেন্দারী গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবু, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের পুষ্পস্তবক ও উপহার দিয়ে সম্মানিত করলেন। এই সংস্থার সদস্য অরিন্দম গোস্বামী জানালেন, অসুস্থতা থেকে আরোগ্যের পথের দিশা দেখান ডাক্তারবাবুরা। যা এই কোভিড মহামারীতেও অন্যথা হয়নি। জাতি, বর্ণ, ছোটো-বড়ো সমস্ত ভেদাভেদ মুছে মাসের পর মাস নিজেদের পরিবারকে দূরে সরিয়ে রেখে নির্দ্ধিধায় সেবা করছেন। পরিশ্রম, পারিশ্রমিক সমস্ত কিছুর উর্ধ্বে কেবলমাত্র সেবাধর্মে দীক্ষিত হয়েই কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তাই আমরা ডাক্তারবাবুদের শ্রদ্ধা জানাতে এসেছিলাম। একই সঙ্গে আজ আমরা গোবিন্দনগর ও গৌরা এলাকার পাঁচজন গ্রামীণ চিকিৎসককেও সম্মানিত করেছি। তাঁরাও এই মহামারীতে গ্রামীণ এলাকায় আমাদের ভরসাস্থল।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব