এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ বিকেল পর্যন্ত ক্ষীরপাই-চন্দ্রকোণা রাস্তায় গাড়ি চলতে দেওয়া হবে না

Published on: July 1, 2021 । 11:54 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ ঘাটাল:  বাস চলাচল শুরুর দিনেই রাস্তা বন্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ক্ষীরপাই-চন্দ্রকোণা রাস্তায় যাতায়াতকারী মানুষ জন। চন্দ্রকোনা ঘাটাল গুরুত্বপূর্ণ রাজ্য  সড়কের উপর কেঠিয়া ব্রিজের মেরামতির জন্য আজ ১ জুলাই রাস্তা বন্ধ করার সিন্ধান্ত নেওয়া হয়েছে।    সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যানবাহন চলাচল ও  যাতায়াত বন্ধ।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে গণপরিবহণ চলাচল হওয়ার কথা ছিল। তাই অনেক মানুষ রাস্তায় বেরিয়ে ছিল বিভিন্ন কাজে । কাজে বেরিয়ে মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। উল্লেখ গত ২৬ তারিখ কেঠিয়া নতুন ব্রিজের পিলারগুলি বসে যায়।এমনিতেই ভারী যানবাহন বন্ধ আছে। গাড়িকে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।  এই নতুন ব্রিজের কাজ নিয়ে ঠিকাদারী সংস্কার গাফিলতির অভিযোগ উঠছে। দীর্ঘ  ৪ বছর নতুন ব্রিজের কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ ব্রিটিশ আমলের পুরনো ব্রিজকে ঠিকাদারি সংস্থা নানাভাবে নষ্ট করে দিচ্ছে। ব্রিজের কাজ কবে শেষ হবে কেউ জানে না।এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও