এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পরকীয়ার শাস্তি হিসেবে গৃহবধূকে গলায় জুতোর মালা দিয়ে ঘোরানো হল

Published on: June 27, 2021 । 1:59 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পরকীয়ার শাস্তি দিল গণআদালত। গৃহবধূকে গলায় ফুলের মালার সঙ্গে জুতোর মালা দিয়ে সারা গ্রাম ঘোরানো হল। আজ ২৭ জুন সকালে এই রকম আদিম যুগীয় ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার প্রতাপপুর গ্রামে। ওই ঘটনা ঘিরে সারা মহকুমা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানান, এই ধরনের ঘটনা তীব্র নিন্দনীয়। পুলিস ওই ঘটনায় একজনকে আটক করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এই গৃহবধূর বছর এগারো আগে বিয়ে হয়। দুটি সন্তানও রয়েছে। বছর দুই আগে তিনি শ্বশুর বাড়ির পাড়ার এক যুবকের সঙ্গে ফের পালিয়ে যান। এই গৃহবধূ ২৫ জুন সেই যুবককে নিয়ে ফিরে এসে ‘স্বামী স্ত্রী হিসেবে’ যুবকের বাড়িতে ওঠেন। সেই ঘটনা দেখার পরই গ্রামের মোড়লরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গৃহবধূর প্রথম শ্বশুর বাড়ির লোকদের নিয়ে সেই গৃহবধূকে আজ জুতোর মালা পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়।
এই ঘটনাটি ঘিরেই এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও জানা গিয়েছে, গৃহবধূ আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই ওইঘটনা ঘটানোর জন্য গণআদালত গৃহবধূকে ওই শাস্তি দিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও