এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কের নাড়াজোলে ভয়াবহ পথ দুর্ঘটনা,আশঙ্কাজনক অবস্থা এক শিশুর

Published on: June 27, 2021 । 10:38 AM

সৌমেন মিশ্র, 👆‘স্থানীয় সংবাদ’, ঘাটাল [মো:99329 53367]: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার নাড়াজোলে সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনা গুরুতর জখম এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হল ঘাটাল হাসপাতালে। আহত এক ট্রলি চালকের পাশাপাশি বাইকে থাকা দুই ব্যক্তি। মোট আহত একজন শিশু সহ ৬। তাদের মধ্যে গুরুতর জখম চারজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ।স্থানীয় সূত্রে জানা গেছে আজ রবিবার সকাল প্রায় ৯টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে এক ট্রাক্টর দাসপুরের দিকে আসার পথে নাড়াজোলে এক বাইক শোরুমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এক বাইকের পাশাপাশি এক ট্রলিকেও ধাক্কা দেয়। ট্রাক্টরটি নিজেও রাস্তার মধ্যে প্রায় উল্টে যায়।

বাইকে সামাট গ্রামের বছর ৮ এর এক শিশুও ছিল। তার অবস্থা গুরুতর তাকে সাথে সাথে ঘাটালের হাসপাতালে নিয়ে যাওয় হয়। অন্যদিকে সড়কে এই দুর্ঘটনার জেরে স্বাভাবিক যানচলাচল ব্যহত হয়। পর দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও