এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর পুলিশের উদ্যোগে নিরুদ্দিষ্ট যুবক বাড়ি ফিরলেন

Published on: June 26, 2021 । 6:23 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: বেশ কয়েকদিন আগেই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন দাসপুর থানার নৈহাটি গ্রামের শেখ মেহেবুব রহমান(বামদিকের ছবিটি)। দাসপুর থানার এস আই রাজকুমার দাস জানান, তাঁরা বিশেষ সূত্রে খবর পান যুবকটি বর্ধমান জেলার মাধবডিহি থানা এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়েই ওই যুবকটিকে সেখান থেকে উদ্ধার করে আনার ব্যবস্থা করা হয়।  ভিলেজ পুলিশ দেবাশিস ঘোষ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যুবকটিকে তাঁর বাবা শেখ আবুল গনির হাতে গতকাল ২৫ জুন তুলে দেন। আবুল গনি বলেন, দাসপুর থানার পুলিস এভাবে উদ্যোগ না নিলে আমি আমার পুত্রকে কখনই ফিরে পেতাম না। এর জন্য মেজবাবু রাজকুমার দাস এবং ভিপি দেবাশিসের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকাব।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও