এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুঃস্থদের পাশে ঘাটালের অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ সংস্থা, দেওয়া হল খাদ্য ও চিকিৎসার জন্য অর্থ

Published on: June 23, 2021 । 6:23 PM

নিজস্ব সংবাদদাতা: এলাকার দুঃস্থ মানুষদের খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করল ঘাটালের অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ সংস্থা।  করোনাকালে দুঃস্থদের অবস্থা খুবই সংকটময়। তাদের সেই সংকটময় পরিস্থিতিতে একটু পাশে দাঁড়াতে এগিয়ে এল এই শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানটি। আজ ২৩ জুন নিমতলা প্রাথমিক বিদ্যালয়ে এবং ঘাটালে দু’জায়গায় এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানটি হয়। ওই সংস্থার সম্পাদক সমীরণ মাইতি বলেন, নিমতলা, রানাপুর, রসিকগঞ্জ, শীতলপুর ,শিলারাজনগর, কাটান খাল থেকে ঘাটাল হাসপাতাল চক পর্যন্ত ১০০টি দুঃস্থ পরিবারের হাতে ডাল, চিনি, চিঁড়ে, সয়াবিন, বিস্কুট, মশলাপাতি, আলু পেঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রীর প্যাকেটের সাথে মাস্ক এবং ২০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের দুশো থেকে পাঁচশ টাকা চিকিৎসার জন্য দেওয়া হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল বিদ্যাসাগর  হাইস্কুলের  পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে, ওই স্কুলের শিক্ষক চন্দ্রনাথ খাঁড়া, নিমতলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামনি বেরা, এখন ঘাটাল পত্রিকার সম্পাদক দিবাকর সী, দাসপুর বার্তার  শ্যামসুন্দর দোলই  প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব