এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দামোদরপুর দেশবন্ধু প্রগতি সংঘের উদ্যোগে রক্তদান শিবির

Published on: June 22, 2021 । 5:50 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: করোনা সংক্রমণের জেরে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালের   ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বলা যেতে প্রায় রক্তশূন্য অবস্থায় রয়েছে ব্লাড ব্যাঙ্কগুলি। এই রকম পরিস্থিতিতে রক্তের অভাবে মারাও যাচ্ছেন অনেকে।   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অনেক জায়গায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন এমনই এক রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুর-১ ব্লকের দামোদরপুর গ্রামের দেশবন্ধু প্রগতি সংঘ। ক্লাবের সম্পাদক সুকুমার পাল বলেন, দামোদরপুর গ্রামের এক যুবক …। তাঁর স্মৃতির উদ্দেশ্যে আমরা আজ রক্তদান শিবির করেছি। তার সাথে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে রক্তের চাহিদা পূরণে কিছুটা সহযোগিতা করার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। তিনি জানান, মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করে সম্পূর্ণ করোনা বিধি মেনেই তাঁরা শিবিরটি করেছিলেন। আজকে ৯ জন মহিলা সহ মোট ৬৬ জন রক্তদান করেছেন। ক্লাবের সভাপতি আশিস মন্ডল সহ অন্যান্য সদস্যরা জানিয়েছেন, গ্ৰামের মানুষজন আমাদের এই ধরনের উদ্যোগে খুবই খুশি। সবার সহযোগিতায় আজকের কাজটি খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। ভবিষ্যতে আরও এই ধরনের কাজ করতে পারব আশা রাখছি। 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব