এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কষ্টের ফসল বাদাম ঘরে তুলতে মরিয়া বাদাম চাষিরা

Published on: June 19, 2021 । 4:59 PM

মনসারাম কর, স্থানীয় সংবাদ,ঘাটাল: বর্ষার অতি বৃষ্টি আর তার উপর বন্যা। দুইয়ে মিলে ব্যাপক ক্ষতির মুখে ঘাটাল চন্দ্রকোণার বাদাম চাষিরা। ক্ষেতের বাদাম ঘরে তোলার মুখে লাগাতার বৃষ্টি আর তারপতেই মাঠময় বন্যার জলে প্লাবিত। বৃষ্টির জলে ভিজতে ভিজতে তড়িঘড়ি ছেঁড়া কাটা করে হাটুজলের মধ্যেই সেই বাদাম ঘরে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কৃষকমহল। কিন্তু নিম্নচাপ জাঁকিয়ে থাকায় ঘরের মধ্যেও বাদাম নিয়ে নাজেহাল কৃষকরা। দুশ্চিন্তায় ঘাটাল মহকুমার বাদাম চাষিরা।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015