এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাছের সাথে হাতের মুঠোয় কেউটে,তার পর যা হল!

Published on: June 4, 2021 । 9:04 PM

লাগাতার কয়েকদিনের বৃষ্টি জমেছে মাঠে জল। মাঠে জল মানেই মাছ ধরতে মাঠে জাল পাতা। সেই মাছের আশায় মাঠে জাল পেতে ভাগ্যের জোরে এ যাত্রায় বেঁচে গেলেন দাসপুর ২ ব্লকের গোছাতি গ্রামের গনেশ মাইতি। মাছের সাথে হাতের মুঠোয় বিষধর কেউটে। গনেশবাবুর মাছ ধরার সখ অনেক দিনের। সেই সখেই কদিন ধরেই গ্রামের দাস পাড়ায় মাঠে বেউদি জাল পেতে মাছ ধরছিলেন তিনি। বৃহস্পতিবারও সেই জাল পেতেছিলেন গোছাতি গ্রামের দাস পাড়ার মাঠে। আজ শুক্রবারের সকালে জাল তুলে মাছ বার করতে গিয়ে হাতের প্রায় মুঠোয় বিষধর কেউটে। বরাত জোরে প্রায় ৭ ফুট কেউটের ছোবল থেকে রক্ষে। গনেশ বাবু যেমন প্রাণে বাঁচলেন সাপটিকেও তিনি না মেরে যত্ন সহকারে জাল সহ রেখে বন দপ্তরে খবর দিলেন এবং পরে বনদপ্তরের পক্ষে সাপটিকে উদ্ধার করে নিয়ে গেল। গনেশবাবুর এমন কাজে মুগ্ধ পরিবেশ প্রেমী দাসপুর বাসী।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক